বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য
ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট :: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার ডাসার উপজেলার মেলকাই নামকস্থানে সাকুরা পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অজ্ঞাতনামা একজন যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আজ রবিবার (১২ এপ্রিল) বিকেল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে গাড়িচালক ও হেলপারের ব্যর্থতার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস মেলকাই নামক স্থানে পৌঁছালে হঠাৎ গাড়ির ভীতরে থাকা একটি অকটেনের কন্টেইনার থেকে আগুন ধরে যায়। এ সময় দ্রুত পরিস্থিতি বুঝতে পেরে চালক বাসটি মহাসড়কের পাশে থামান। সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে নিরাপদ আশ্রয় নিতে সক্ষম হলেও একজন মারা যান।


খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মাসুম ও সজিব কান্না জড়িত কণ্ঠে বলেন, গাড়িতে থাকা একটি অক্টেনের কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। তবে ড্রাইভার ও হেলপারের ব্যর্থতার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা তাদের বিচার দাবি করি।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা অত্যন্ত দুঃখজনক।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পরিবহনে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com