বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের
সেচপাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু

সেচপাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: শরীয়তপুর সদর উপজেলায় বিদ্যুৎ-চালিত সেচপাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চরপালং কীর্তিনাশা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা চরপালং গ্রামের ভ্যানচালক ইব্রাহিম সরদারের স্ত্রী। তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইরি ধানের খেতে পানি সেচ দিতে চরপালং এলাকায় কীর্তিনাশা নদীর পানি ব্যবহারের জন্য বিদ্যুৎ-চালিত পাম্প মেশিন স্থাপন করেন ব্লক ম্যানেজাররা। আজ সোমবার সকালে রোজিনা বেগম সেখান দিয়ে যাওয়ার সময় অসাবধানতা বসত পাম্পের মোটরে তাঁর কাপড় পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে রোজিনা বেগম পাম্পের মোটরের ভেতর চলে যান এবং মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে পাম্পের মোটরে প্যাঁচানো অবস্থায় আটকে পড়ে রোজিনা বেগমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

রোজিনা বেগমের চাচাতো ভাই বাদশা ব্যাপারী বলেন, ‘ইরি ব্লকে পানি দেওয়ার জন্য নদীর পাড়ে পথের ওপর বিদ্যুৎ-চালিত সেচপাম্প বসিয়েছেন ব্লক ম্যানেজার মজিবর খান ও কাশেম মোল্লা। এই পথ দিয়ে নদীর পাড়ের মানুষ প্রতিনিয়ত চলাচল করে। কিন্তু পথের ওপর এমনভাবে পাম্প বসিয়েছে, যার ফলে মানুষ চলাচল করতে কষ্ট হয়। এ ছাড়া মেশিনটি বিপজ্জনক অবস্থায় খোলামেলাভাবে রাখা হয়েছে। নিয়ম হচ্ছে মেশিনটি একটি ছোট ঘরের মধ্যে রাখা অথবা চারপাশে বেড়া দিয়ে আটকিয়ে দেওয়া। কিন্তু ব্লকের লোকজন সেটা না করায় আজকে এই দুর্ঘটনা ঘটে গেল। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com