খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকায় ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় তৌহিদি জনতার বিক্ষোভের পাশাপাশি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়।
টানা তিন দিন তিন রাত বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে আত্মগোপনে থাকা অবস্থায় গতকাল সোমবার ঢাকায় অভিযান চালিয়ে মামলার অমিত রায় শুভ নামে এক যুবককে গ্রে*ফতার করা হয়।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে, দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রে:ফ’তা’র করতে সক্ষম হয়েছে পুলিশ।
Leave a Reply