বিজ্ঞাপন:
       
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

ডেস্ক রিপোর্ট :: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।


পুলিশের কাছে সোপর্দ করা শিক্ষার্থীর নাম জয়নাল আবেদিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

পুলিশ ও শিক্ষার্থীদের বক্তব্য এবং ঘটনার ভিডিও থেকে জানা যায়, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান দেখতে ক্যাম্পাসে আসেন জয়নাল। এ সময় তাকে ধাওয়া করে আটক করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।


আটক করার সময় ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও সুমন সরদার।

আটকের পর জয়নালকে ক্যাম্পাস থেকে বের করে পোগোজ স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পুলিশের কাছে সোপর্দ করার আগে জয়নালকে বলতে শোনা যায়, ‘ভাই, মাইরা ফালান আমারে। এখানে মাইরা ফালান আমারে। মারেন, মারেন, মাইরা ফালান। তারা আমাকে অন্যায়ভাবে ধরছে। যদি ছাত্রলীগের পোস্টেড কোনো কিছুতে আমি থাকি, তবে আমার বিচার যা মন চায় করবে।’

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘ক্যাম্পাসের কাঁঠালতলায় গেলে আমরা দেখতে পাই, ছাত্রলীগের সন্ত্রাসীরা অনুষ্ঠান নষ্ট করার জন্য বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। সেখান থেকে আমরা জবি ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছি।’


এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা তার বিষয়ে যাচাই-বাছাই করছি। তার সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা আছে কি না, তা নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়া হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com