বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ভর্তি টাকা মালিককে ফিরিয়ে দিল পুলিশ সদস্য

কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ভর্তি টাকা মালিককে ফিরিয়ে দিল পুলিশ সদস্য

ডেস্ক রিপোর্ট :: নীলফামারীর সৈয়দপুরে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ভর্তি টাকা মালিককে ফিরিয়ে দিয়েছেন থানা পুলিশের কনস্টেবল ফজলুল হক।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সৈয়দপুর থানায় প্রকৃত মালিকের টাকা ভর্তি মানিব্যাগ হস্তান্তর করা হয়।

জানা যায়, আজকে দুপুরের দিকে পুলিশ কনস্টেবল ফজলুল হক সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এসময়ে ঢেলাপীর বাজার এলাকায় পৌঁছালে সেখানে মাটিতে পড়ে থাকা একটি টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পায়। পরে মানিব্যাগে থাকা মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয় পত্রের সূত্র ধরে প্রকৃত মালিল আলমগীর হোসেনকে মানিব্যাগটি ফিরিয়ে দেয়। দেখানে ১৯ হাজার ৫০০ টাকা ছিলো।

পুলিশ কনস্টেবল ফজলুল হক বলেন, আজকে দুপুরের দিকে নীলফামারিতে যাচ্ছিলাম এসময়ে টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পাই। পরে মানিব্যাগে থাকা কাগজপত্র দিয়ে মালিকের পরিচয় শনাক্ত করে তাকে কল দিয়ে থানায় ডেকে সবকিছু বুঝিয়ে দেই।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, থানার এক পুলিশ সদস্য এক ব্যক্তির মানিব্যাগ ভর্তি টাকা কুড়িয়ে পায়। পরে মালিককে ডেকে সেটি হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com