বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
স্ত্রীকে হত্য করে পাশেই কোরআন শরীফ নিয়ে বসে ছিলেন স্বামী

স্ত্রীকে হত্য করে পাশেই কোরআন শরীফ নিয়ে বসে ছিলেন স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সুলেখা (৪০) পার্শ্ববর্তী নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে। পুলিশের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতের স্বামী রব মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সুলেখার মরদেহ সকালে ঘরের বিছানায় পড়ে থাকতে দেখা যায়, এবং পাশেই তার স্বামী রব মিয়া রক্তমাখা ধারালো ছুরি এবং পবিত্র কোরআন শরীফ নিয়ে বসে ছিলেন। এলাকাবাসী জানান, রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে অস্থির ছিলেন এবং তার মানসিক সমস্যা ছিল।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে এবং তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পরবর্তী তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com