বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে ১০ দিনের নবজাতক বাড়ির উঠান থেকে উদ্ধার,এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য

লালমনিরহাটে ১০ দিনের নবজাতক বাড়ির উঠান থেকে উদ্ধার,এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য

খাজা রাশেদ, লালমনিরহাট::লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের রামজীবন মন্ডলটারি গ্রামে মঙ্গলবার একটি ১০/১২ দিনের নবজাতক শিশু (ছেলে) উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় এলাকাজুড়ে  ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।



‎পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওই গ্রামে মুখলেসুর রহমানের বাড়িতে মঙ্গলবার ৯ ডিসেম্বর রাত (৯) নয়টার দিকে তার বাড়ির উঠানে কে বা কারা ওই নবজাতক শিশুকে রেখে শটকে পড়ে। এ সময় মোখলেসুর রহমানের স্ত্রী জেসমিন বেগম শিশুটিকে দেখতে পায় এবং বাড়ির লোকজনকে বিষয়টি জানায়।

‎এ সময়ে, আশেপাশের লোকজন তার বাড়িতে ছুটে আসেন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে লালমনিরহাট সদর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে সদর থানা পুলিশ সেখানে ছুটে যায় এবং শিশুটিকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে শিশুটি মুখলেসুর রহমানের বাড়িতেই আছে। শিশুটি বর্তমানে সেখানে সুস্থ আছে।


‎জানা গেছে, শিশুটিকে দেখতে দূর -দুরন্তর থেকে লোকজন ছুটে আসছেন। দেশের এবং দেশের বাইরের লোকজন শিশুটিকে দত্তক নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। মোখলেসুর রহমান ও তার স্ত্রী জেসমিন বেগম জানান, শিশুটির ব্যাপারে তার বাড়ির লোকজন এবং সন্তানদের মায়া পড়ে গেছে। এই দম্পতি শিশুটিকে যত্নে লালন-পালন করে বড়ো করার ইচ্ছা ব্যক্ত করেছেন।



‎এ বিষয়ে, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়। তিনি বিষয়টি জেলা পুলিশ সুপার, সমাজসেবা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন। বর্তমানে এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এক প্রশ্নের জবাবে, তিনি বলেন, ডিএনএ পরীক্ষার পর আদালতের মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com