বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন আইনজীবী সমিতির সদস্য ও আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) এডভোকেট হযরত আলী হিরনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।



‎বুধবার (১০ ডিসেম্বর ) সকাল ১১ টার দিকে চরফ্যাশন আইনজীবী সমিতির আয়োজনে আদালত প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে সমিতির সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী এডভোকেট সালাউদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন এডভোকেট তরিকুল ইসলাম, অতিরিক্ত জিপি এডভোকেট সিদ্দিক মাতাব্বর, এডভোকেট লিটন হাওলাদার, এডভোকেট নাবিল সরমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রমিজ উদ্দিন, এডভোকেট রায়হান, এডভোকেট জাভেদ করিম, এডভোকেট হেলাল উদ্দিন মাতাব্বর, এডভোকেট জুবায়েরসহ সমিতির সকল সদস্য ও আইনজীবী সহকারীরা।



মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চরফ্যাশন উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সজিব শাহরিয়ারকে দুলারহাট থানা পুলিশ জিআর মামলায় গ্রেফতার করেন। পরে তার সহযোগীরা অতিরিক্ত পিপি হিরনকে ফোন করে চেয়ারম্যান সজিব শাহরিয়ারকে জামিন করিয়ে দেওয়ার প্রস্তাব দেন।



‎বক্তারা আরও বলেন, প্রস্তাব প্রত্যাখ্যান করলে চেয়ারম্যানের সহযোগীরা আদালত প্রাঙ্গণ ও অতিরিক্ত পিপির চেম্বারে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। একজন আইনজীবীর ওপর এ ধরনের বর্বরোচিত হামলা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য হুমকি হিসেবে দেখা যায়। মানববন্ধনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com