বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল প্ল্যাটফর্মে ঘুমিয়ে তারা, জেগে আছি আমরা— কারা সত্যিকারের শান্তিতে? পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা

নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট::লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোক করে হারুনুর রশীদ (৬৩) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে ঘটনাটি ঘটে।

প্রবীণ বিএনপি নেতা হারুনের মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। তারা হারুনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন।

মৃত হারুন সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় রাজিবপুর নোয়াবাড়ির বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ১৩নং ওয়ার্ডে আব্দুল কাদের হাজিবাড়ি এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মহিলাদের নিয়ে নির্বাচনি উঠান বৈঠক করেন। সেখানে সভা চলাকালে বিএনপি নেতা হারুন হঠাৎ স্ট্রোক করেন। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হারুন বিএনপির প্রবীণ নেতা। দলের প্রতি তার অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা তার পরিবারের পাশে রয়েছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com