বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী

ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী

ডেস্ক রিপোর্ট::ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে।

তিনি আরও বলেন, আমাদের (বিএনপির) অঙ্গীকার ফাঁপা নয়।

এ সময় বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছে- এমন প্রশ্নও তোলেন এই বিএনপি নেতা।

সভায় সারা দেশ থেকে আসা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর বিএনপির এই পরিকল্পনাবিষয়ক সভা শুরু হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com