বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল প্ল্যাটফর্মে ঘুমিয়ে তারা, জেগে আছি আমরা— কারা সত্যিকারের শান্তিতে? পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
চরফ্যাশনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

চরফ্যাশনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

হাসান লিটন,‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎ভোলার চরফ্যাশনে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সাথে মতবিনিময় সভা এবং মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।



‎সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই দুইটি সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা।

‎সভায় নবাগত ইউএনও উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন এবং উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান ও প্রশাসনিক কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।



‎পরে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি পরিকল্পনা ও আলোচনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com