বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত, ক্বিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটে ১শত ৫পিস ই’য়াবাসহ তালিকাভুক্ত মাদ’ক কারবারি মমি গ্রে’ফতার আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬
চরফ্যাশনে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসন ও খাস জমি বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চরফ্যাশনে ভূমিহীন ও গৃহহীনদের পূর্ণবাসন ও খাস জমি বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ

হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশনে নদী ভাঙনের কারণে গৃহহীন ও ভূমিহীন পরিবারের পূর্ণবাসন এবং সরকারি খাস জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



‎রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের মাঝের চর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা প্রায় এক ঘণ্টা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ চালান।

‎মানববন্ধনে গৃহহীন ও ভূমিহীন মো. জামাল হোসেন, ফখরুল মুন্সি, রাবেয়া বেগম ও আকলিমা বেগম জানান, ঢালচর ইউনিয়নে দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে হাজার হাজার মানুষ গৃহহীন ও ভূমিহীন হয়েছে। সরকার ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা রাস্তার পাশে বা বাগানে টঙ ঘরে বসবাস করতে বাধ্য হয়েছি। শীত, বর্ষা ও ঝড়-ঝাপটার মধ্যে আমাদের জীবন অতিরিক্ত কষ্টের। বাগানে বিষাক্ত সাপ ও হিংস্র প্রাণীর ভয়ে জীবন যাপন অত্যন্ত ভয়ঙ্কর।



‎তারা আরও জানান, যদি আমাদের টাকা-পয়সা থাকত, আমরা নিজেরা জমি কিনে থাকতাম। কিন্তু গরীব হওয়ায় সেটা সম্ভব হয়নি। ঢালচরে প্রচুর খাস জমি থাকলেও আমাদের দেওয়া হয় না। আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাই, দ্রুত আমাদের অসহায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য জমি বন্দোবস্ত নিশ্চিত করার জন্য।

‎চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.লোকমান হোসেন বলেন, জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com