বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল প্ল্যাটফর্মে ঘুমিয়ে তারা, জেগে আছি আমরা— কারা সত্যিকারের শান্তিতে? পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ::গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীর হামলায় স্থানীয় এক জামায়াত নেতা গুরুতর আহত হয়েছেন। চাইনিজ কুড়াল দিয়ে কোপানো জামায়াত নেতাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতের দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় ঘটে।

আহতের নাম আপেল মাহমুদ (৩৫), তিনি পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক ও স্থানীয় জামায়াত নেতা। অভিযুক্ত হলেন একই এলাকার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হাসান মিয়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আপেল মাহমুদ শুক্রবার রাতে বাইরে থেকে বাড়ি ফিরছিলেন। গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হাসান মিয়া চাইনিজ কুড়াল হাতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এলাকাবাসীর দ্রুত এগিয়ে আসায় হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি ঘটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রক্তের ছাপসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ দুপুর পর্যন্ত কোনাে লিখিত অভিযোগ না এলেও মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উভয়ের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে এ বিবাদ তীব্র আকার ধারণ করে। হামলার ঘটনায় এলাকায় রাজনৈতিক ও সামাজিকভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com