বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মোবাইল ফোন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

মোবাইল ফোন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

ডেস্ক রিপোর্ট::নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার্জে লাগানো মোবাইল ফোন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জরিনা বেগম (৬৫), তার ছেলে মো. আলাউদ্দিন (৩৫), আলাউদ্দিনের মেয়ে সিফু আক্তার (১৪) এবং শিমলা (৪)।

জানা গেছে, কাঁচপুরের পাঠাত্তা এলাকার আজিম নামের এক বাড়ি মালিকের ছয় তলা ভবনেট নিচতলায় তারা ভাড়ায় থাকেন।

প্রতিবেশীরা জানান, মোবাইল চার্জে লাগানো অবস্থায় আচমকা বিস্ফোরণ হয়। এতে ওই পরিবারের পাঁচ সদস্যদের চারজন দগ্ধ হয়েছে।

এ বিষয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিতে হবে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যকার আলাউদ্দিন ৪০ শতাংশ, শিশু শিমলা ৩০, জরিনা বেগম ২০ এবং সিফু আক্তারের দেহ ১২ শতাংশ পুড়েছে। তারা চিকিৎসা নিচ্ছেন।

মোবাইল ফোন বিস্ফোরণ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি আজ ছুটিতে রয়েছি তাই বিস্তারিত বলতে পারছি না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com