বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, একমাত্র বিএনপিই মানুষের পাশে থাকে: তারেক রহমান
দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি

দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি

‎‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশনে দ্বিতীয় স্ত্রী লাভলী বেগমের দায়ের করা দুইটি মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের কারণে হয়রানির শিকার হচ্ছেন শশীভূষণ এলাকার বাসিন্দা নুরে আলম বেপারি।



‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার শশীভূষণ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

‎নুরে আলম বেপারি বলেন, আমি শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদীন মুন্সীর ছেলে। গত ৩১ মার্চ ২০২৫ রোজার ঈদের পর আমি নজরুল নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জবেদ হাওলাদারের মেয়ে লাভলী বেগমকে দ্বিতীয় বিয়ে করি। বিয়ের দুই–তিন মাস সংসার করার পর পারিবারিক মনোমালিন্যের কারণে গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আমাদের ডিভোর্স হয়। ডিভোর্সের আগে লাভলী বেগম বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেন এবং পরে সালিশ, ও থানায় এবং আদালতের মাধ্যমে নানাভাবে হয়রানি চালান।



‎তিনি আরও বলেন, শশীভূষণের বিএনপি নেতা কামাল হাজীর টেবিলে অনুষ্ঠিত এক সালিশে দেড় লাখ টাকা ধার্য করা হলেও লাভলী বেগম তা মানেননি। পরবর্তীতে গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে আদালতে মামলা দায়ের করেন এবং আরও একটি মামলা দায়ের করে আমাকে হয়রানি করছে। এছাড়াও বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে আমাদের অন্তরঙ্গ কিছু ছবি ছেড়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা আমার সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। আমি প্রশাসন ও সমাজপতিদের ন্যায়বিচার কামনা করছি।

‎অভিযোগের বিষয়ে লাভলী বেগম বলেন, নুরে আলমের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি নুরে আলমের কাছ থেকে কোনো টাকা আদায় করেননি। বরং আমি তার কাছে ৫ লাখ টাকা পাই। তার আচরণ ও মানসিক নির্যাতনের কারণে সম্পর্ক ভেঙে যায়। ডিভোর্সের পর নিজের সম্মান রক্ষার জন্য তিনি আইনগত সহায়তা নিয়েছি। ফেসবুকে অপপ্রচারের অভিযোগও সত্য নয়।



‎শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, দুই পক্ষের পারিবারিক বিরোধ। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com