বিজ্ঞাপন:
 
(জকসু) নির্বাচনে রংপুর বিভাগের একমাত্র ছাত্রদল সমর্থিত প্রার্থী লালমনিরহাটের আজিজুল হাকিম আকাশ

(জকসু) নির্বাচনে রংপুর বিভাগের একমাত্র ছাত্রদল সমর্থিত প্রার্থী লালমনিরহাটের আজিজুল হাকিম আকাশ

কেফায়েত উল্লাহ্,নিজস্ব প্রতিবেদক::জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ আগামী ২২ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। একই দিন বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে।গত ৫ নভেম্বর ২০২৫ (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ২০২৫ নির্বাচনে, ছাত্রদল সমর্থিত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেল থেকে_ লালমনিরহাট জেলা তথা পুরো রংপুর বিভাগ থেকে একমাত্র প্রতিনিধি আজিজুল হাকিম আকাশ (সদস্য) পদপ্রার্থী।

আজিজুল হাকিম আকাশ ২০২০-২১ সেশন,
ইতিহাস বিভাগের ছাত্র। বর্তমানে আহ্বায়ক সদস্য,জবি ছাত্রদল ও সভাপতি, লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আজিজুল হাকিক আকাশ রংপুর বিভাগের লালমনিরহাট জেলা শহরের পৌরসভা ০১ নং ওয়ার্ড তালুক খুটামারা ঈদগাহ মোড় এলাকার মোঃ রুহুল আমীন এর ছেলে।

উল্লেখ্য, বিগত সরকারের সময়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকায় পড়তে হয়েছিলো নানান বাধা বিপত্তিতে। তারপরেও দমে যাননি আকাশ। ছাড়েননি, ছাত্রদলের রাজনীতি। এমনকি ছাত্রদল করার কারণে একদিন প্রায় দুই ঘন্টা বাসে আটকে রেখে অমানসিক নির্যাতন করেছিলো ছাত্রলীগের নেতাকর্মীরা সোর্স, আজকের পত্রিকা।

আজিজুল হাকিম আকাশের সাথে মুঠোফোনে কলেজ ক্যাম্পাস নিয়ে কথা হলে আকাশ বলেন, জবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির মেয়াদ বর্ধিতকরণ করা হবে প্রশাসনকে চাপ দিয়ে ২য় ক্যাম্পাসের কাজ তরান্বিত করা হবে এছাড়া,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেকোন সমস্যায় সবার আগে নিজেকে উজাড় করে দিবেন বলেও জানান তিনি। একারনে শিক্ষার্থী সহ সকলের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন মনে করেন আজিজুল হাকিম আকাশ ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ আগামী ২২ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে। উক্ত (জকসু) নির্বাচনে সকলের নিকট দোয়া প্রার্থী আজিজুল হাকিম আকাশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com