বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল প্ল্যাটফর্মে ঘুমিয়ে তারা, জেগে আছি আমরা— কারা সত্যিকারের শান্তিতে? পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান: রংপুরের কারমাইকেল কলেজ ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার অবসান: রংপুরের কারমাইকেল কলেজ ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক::রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর, ২০২৫) কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রোডম্যাপ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ প্রশাসন বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়, মাউশি এবং স্থানীয় প্রশাসনকে অবগত করেছে। একইসাথে নির্বাচন আয়োজনের অনুমতির জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানানো হয়েছে। শিক্ষার্থীদের জোরালো দাবির মুখে কলেজ কর্তৃপক্ষ নিম্নোক্ত রোডম্যাপ ঘোষণা করেছে:

নির্বাচনী রোডম্যাপের সময়সূচি:

১. আইডি কার্ড নিশ্চিতকরণ: প্রতিটি শিক্ষার্থীর আইডি কার্ড নিশ্চিত করা হবে আগামী ০৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে।

২. খসড়া ভোটার তালিকা: ছবিযুক্ত খসড়া ভোটার তালিকা তৈরি করা হবে ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে।

৩. নির্বাচন কমিশন গঠন: মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার সাথে সাথেই নির্বাচন কমিশন গঠন করা হবে।

৪. চূড়ান্ত ভোটার তালিকা: নির্বাচন কমিশন গঠনের ০২ সপ্তাহের মধ্যে ছবিযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা তৈরি ও প্রকাশ করা হবে।

৫. তফসিল ঘোষণা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ০১ সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

৬. ভোট গ্রহণ ও ফলাফল: তফসিল ঘোষণার ২০ দিনের মধ্যে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।


বিশেষ সতর্কতা ও নির্দেশনা:

বিজ্ঞপ্তিতে বিশেষ দ্রষ্টব্য হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ঘোষিত তারিখের আগেই যদি মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া যায়, তবে এই নির্বাচনী রোডম্যাপ পরিবর্তন করে সময় এগিয়ে আনা হতে পারে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত অনুমতি পাওয়ার জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে।

দীর্ঘদিন পর কাকসু নির্বাচনের এমন সুনির্দিষ্ট ঘোষণা আসায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com