বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার আহ্বান গোলাম পরওয়ারের পঞ্চগড়ে বোদায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে চিকিৎসার নামে চাঁদা আদায়ের অভিযোগ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এক মাদক কারবারি গ্রেপ্তার কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৮ ঈদের আগেই গাইবান্ধায় ৮ দোকানির স্বপ্ন পুড়ে ছাই পঞ্চগড়ে কুরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ দিল উপজেলা প্রশাসন গাইবান্ধায় ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতা গ্রেফতার দেশে ঈদের আগেই ব্যাংকে নগদ টাকার তীব্র সংকট চিকিৎসাধীন অবস্থায় হামে আরও ১১ শিশুর মৃত্যু, মায়ের বুকফাটা কান্না ‘চাঁদাবাজির হাট’ রাজধানীর কাওরান বাজার, এ যেন সোনার ডিম পাড়া হাঁস
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগদল ডিগ্রি কলেজে দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগদল ডিগ্রি কলেজে দোয়া মাহফিল

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় জগদল ডিগ্রি কলেজে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।


আজকে দুপুরে ছাত্রদলের উদ্যোগে কলেজের হল রুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলেজের হলের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘসময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। তাই মানবিকতার জায়গা থেকে তার সুস্থতার জন্য দোয়া করা প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য।

শিক্ষার্থীরা আরও বলেন, জাতির যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোই জগদল কলেজের শিক্ষার্থীদের চেতনা, এই দোয়া মাহফিল সেই ধারাবাহিকতারই অংশ।

মাহফিলের আয়োজক কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক, মেহেদী হাসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ। মহান আল্লাহর কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কমনা করি।

জগদল ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ আবু তালেব মানিক সহ কলেজ এর নবনির্বাচিত বিদুৎসাহী সদস্য আনিসুর রহমান আনিস সহ সকল শিক্ষকবৃদ্ধ ও কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মাহাফুর রহমান মমিন( মিশুক), সাধারণ সম্পাদক – মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক – জাহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক- রিয়ন ইসলাম, দপ্তর সম্পাদক- লাবলু রহমান নিজাম, সহ কলেজ এর সকল ছাত্র- ছাত্রী দোয়া মাহফিলে অংশ নেন,


কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক, মেহেদী হাসান বলেন খালেদা জিয়া দেশের জন্য অনেক কিছু করেছেন, তিনি শিক্ষাথীদের জন্য উপবৃওি চালু করেছিলেন,ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনাকে যখন হসপিটাল এ নেওয়া হয় তখন হাজারো মায়ের সন্তান তার গাড়ী বহরে ছুটে যায়, একজন গর্ভধারিণী মায়ের যেমন ভালোবাসা একজন মাতৃভূমি মায়েরও ভালোবাসা তেমন হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com