বিজ্ঞাপন:
 
ধর্মপাশায় মহিলা মাদ্রাসার ২৯ শতাংশ ক্রয় কৃত জমি বুঝিয়ে না দেওয়ায় – বিকল্প মানববন্ধন

ধর্মপাশায় মহিলা মাদ্রাসার ২৯ শতাংশ ক্রয় কৃত জমি বুঝিয়ে না দেওয়ায় – বিকল্প মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে ২৯ শতাংশ জমি নিয়ে উদ্ভূত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জামিয়া রাবিয়া রাহমানিয়া নূরে জান্নাত মহিলা মাদ্রাসার জন্য ক্রয় করা ওই জমি এখন দখল–বিরোধের নতুন কেন্দ্রবিন্দু।

মাদ্রাসার মুহতামিম হাফিজ মুফতি এহসানুল হক সিদ্দিকী অভিযোগ করে জানান—চার বছর আগে সেলবরষ ক্লিনিকের পাশ থেকে শামসুল হুদা বাবুর কাছ থেকে তিনি ২৯ শতাংশ জমি ক্রয় করেন। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিক্রেতা তাকে যথাযথভাবে জায়গা বুঝিয়ে দেননি।

অভিযোগ রয়েছে, খালের পার এলাকার বাসিন্দা শামসুল হুদা বাবু যথাসময়ে টিকমত বা কার্যকর দখল হস্তান্তর না করায় বাধ্য হয়েই মাদ্রাসার প্রায় ৬০ জন ছাত্রীকে নিয়ে নিজে জমির দখল নেন মুফতি এহসানুল হক সিদ্দিকী।

জমি দখলের বিষয়ে তিনি বলেন,
“আমার কেনা জায়গা আমাকে বুঝিয়ে দেওয়া হয়নি। তাই আমি আমার নিজের জায়গার দখল নিয়েছি। আমি প্রশাসনের কাছে বিচার চাই—সঠিক তদন্তের মাধ্যমে যেন আমার কেনা ২৯ শতাংশ জায়গা আমাকে বুঝিয়ে দেওয়া হয়। আমি সুবিচার চাই।”

জমি বিক্রেতা শামসুল হুদা বাবুর কে কয়েকবার মোবাইল ফোনে কল দিবার পর তার সাথে কোন যোগাযোগ করার যায়নি।

স্থানীয়দের মতে, জমির কাগজপত্র ও দখল হস্তান্তরকে ঘিরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি চলছিল। সাম্প্রতিক দখল নেওয়াকে কেন্দ্র করে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ ঘটনায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com