বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
‎ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

‎ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

‎রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে চরফ্যাশন ফ্যাসন স্কয়ারে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎পরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি-এর মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

‎অনুষ্ঠানে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের সভাপতি সালমান রহমান সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন ,সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, দপ্তর সম্পাদক কামাল গোলদার,যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি, ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদার প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তব্যতে ‎বক্তারা বলেন, ভোলা বাংলাদেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা, যেখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস, মাছ, কৃষি ও পর্যটনের বিশাল সম্ভাবনা। তবে সেতুর অভাবে বিনিয়োগ ও শিল্প উন্নয়ন ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।

‎সাম্প্রতিক সময়ে যোগাযোগ উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি ভোলা–বরিশাল সেতু হচ্ছে না মন্তব্যে ভোলাবাসীর মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে।

‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ভোলা–বরিশাল সেতু নির্মাণের ঘোষণা না দিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com