বিজ্ঞাপন:
 
লালমনিরহাটে গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন প্রেসফোর নির্বাচন

লালমনিরহাটে গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন প্রেসফোর নির্বাচন

মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট: লালমনিরহাটের পেশাজীবী সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন প্রেসফোর, লালমনিরহাট–এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 

জাতীয় নির্বাচনের আদলে ব্যালট, ব্যালট বক্সসহ পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ২২ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ৬৪ জন ভোটারের মধ্যে প্রায় সবাই উপস্থিত থেকে ভোট প্রদান করেন। হাতীবান্ধা ডাকবাংলোয় দিনব্যাপী সাংবাদিকদের অংশগ্রহণে ছিল উৎসবের আমেজ।

নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল পদভিত্তিক বিজয়ী ও ভোটের ব্যবধানে সভাপতি পদে নির্বাচন করেন কাজী আলতাব হোসেন ও ফরহাদ আলম সুমন। যেখানে ৩৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে ফরহাদ আলম সুমন।

সহ-সভাপতি পদে অংশ নিয়েছেন সফিউল আলম লাবু, আব্দুল মালেক ও রবিউল ইসলাম এরমধ্যে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয় সফিউল আলম লাবু ৪০ ভোট ও আব্দুল মালেক ৪৩ ভোটে নির্বাচিত হয়।

সাধারণ সম্পাদক পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয় মিজানুর রহমান দুলাল ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৫ ভোট পায় আব্দুর রহিম। 

যুগ্ম সম্পাদক পদে তন্ময় আহমেদ নয়ন ৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে ইলিয়াস বসুনিয়া পবন ২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়। 

সহকারী সাংগঠনিক সম্পাদক পদে ৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে আজিনুর রহমান। কোষাধ্যক্ষ নুরুল হক, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সুমন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। তথ্য ও প্রচার সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বার্তা ২৪ এর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন। 

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ক্রিয়া সম্পাদক মামুন হোসেন সরকার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) কার্যকারী সদস্য হায়দার আলী বাবু সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয় এছাড়াও তিতাস আলম ও রমজান আলী। 

প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক একেএম মঈনুল হক বলেন, “পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের নেতৃত্ব নির্বাচনে এটি একটি গণতান্ত্রিক উৎকৃষ্ট উদাহরণ।” তিনি সকল প্রার্থী, ভোটার, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা টিমকে ধন্যবাদ জানান।

সভাপতি ফরহাদ আলম সুমন বলেন, “সাংবাদিক সমাজ আমাকে যে বিশ্বাস ও আস্থা দিয়েছে, সেটা আমার জীবনের বড় পাওয়া। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া শুধু সম্মান নয়, এটা বিশাল দায়িত্বও। আমি বিশ্বাস করি, ভেদাভেদ ভুলে সবাই মিলে কাজ করলে প্রেসফোর আরও শক্তিশালী হবে। আগামী দিনের প্রতিটি উদ্যোগে স্বচ্ছতা, সহযোগিতা ও পেশাগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সাংবাদিকদের কল্যাণে ও সংগঠনের উন্নতির জন্য আমি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

যুগ্ম সম্পাদক তন্ময় আহমেদ নয়ন বলেন, “যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অনুপ্রেরণার নতুন অধ্যায়। আমি মনে করি, একটি সংগঠনের শক্তি তার কর্মঠ সদস্য আর দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনায়। প্রেসফোরকে আরও আধুনিক, প্রযুক্তিভিত্তিক ও যুগোপযোগী করার জন্য আমি নিরলস কাজ করবো। তরুণ সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ, নেটওয়ার্কিং ও উন্নয়নমূলক কর্মসূচি চালুর মাধ্যমে আমরা একটি আরও সক্রিয় ও সমৃদ্ধ সংগঠন গড়ে তুলতে পারবো এটাই আমার প্রধান লক্ষ্য।”

সিনিয়র সাংবাদিক ও কার্যনির্বাহী সদস্য হায়দার আলী বাবু বলেন, “সর্বোচ্চ ভোট পেয়ে আমি কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি সব সহকর্মীর প্রতি। মাঠপর্যায়ের সাংবাদিকতা করার সময় যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত দেখি, সেই চ্যালেঞ্জগুলো সমাধানে সংগঠনকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে চাই। সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় প্রেসফোর সবসময় সোচ্চার থাকবে এই প্রত্যাশা নিয়ে আমি দায়িত্ব পালন করবো। সবাই পাশে থাকলে আমরা আরও ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো।”

প্রেসফোরের নির্বাচন অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। সভাপতি থেকে শুরু করে কার্যকরী সদস্য পর্যন্ত নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যা সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা ভোটারদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com