বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
গাজীপুরে ভূমিকম্পে পদদলিত হয়ে শতাধিক গার্মেন্টস শ্রমিক আহত

গাজীপুরে ভূমিকম্পে পদদলিত হয়ে শতাধিক গার্মেন্টস শ্রমিক আহত

সাহাজুদ্দিন সরকার গাজীপুর প্রতিনিধি::গাজীপুরে ভূমিকম্পের আঘাতে গাজীপুরে শিল্পাঞ্চলে অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অনুভূত ভূমিকম্পে আতঙ্কিত শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার সময় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে আহত হন।

টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অহিদুজ্জামান বলেন, টঙ্গীর ফ্যাশন প্লাস কারখানায় ভূমিকম্পের সময় গেট বন্ধ থাকায় শ্রমিকরা দিক হারিয়ে ছুটোছুটি করে নামতে গিয়ে পদদলিত হন। এতে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় অবস্থিত ডেনিম্যাক কারখানায়ও একই পরিস্থিতির সৃষ্টি হয়। হঠাৎ দোল অনুভূত হওয়ায় শ্রমিকরা দ্রুত নিচে নামতে গেলে সিঁড়িতে এবং গেটে ধাক্কাধাক্কির ফলে বহু শ্রমিক আহত হন।
ভূমিকম্পের পর থেকেই অসংখ্য শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। ঠিক কতজন ভর্তি হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে বলা কঠিন।

বিভিন্ন কারখানা থেকে শতাধিক শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে। তাদের অনেকেই মাথা হাত-পা ও কাঁধে আঘাত পেয়েছেন।

গাজীপুর মহানগরীর বাসন থানার কোজিমা লিরিক কারখানায় সহ ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে গাজীপুর জেলায় মোট ৩ শতাধিক জন শ্রমিক আহত হন,আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com