বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৬ ফার্মেসিকে ৩৯ হাজার টাকা জরিমানা

চরফ্যাশনে ৬ ফার্মেসিকে ৩৯ হাজার টাকা জরিমানা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::স্যাম্পল ওষুধ বিক্রি, সঠিক লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোলার চরফ্যাশনে ৬টি ফার্মেসিকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ভোলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

‎ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন সদর বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী রুমা ড্রাগ হাউজকে ১০ হাজার, জহির মেডিকেলকে ১০ হাজার, আনোয়ার মেডিকেলকে ৫ হাজার, আমবিয়া ড্রাগ হাউজকে ৫ হাজার, সোলেমান মেডিকেলকে ৫ হাজার, হাজী ড্রাগ হাউজকে ৪ হাজার টাকা সহ মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, ওষুধের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা জনগণের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অনিয়মকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com