বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক
নারীদেরকে ঘরে বন্দি রাখা ইসলামের নীতি নয়’: জামায়াতের মনোনীত প্রার্থী

নারীদেরকে ঘরে বন্দি রাখা ইসলামের নীতি নয়’: জামায়াতের মনোনীত প্রার্থী

ডেস্ক রিপোর্ট:: জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচার আইনে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান।

তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থাকলেও মামলা দীর্ঘসূত্রিতার কারণে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বিচারের নামে অযথা বিলম্ব বন্ধ করা হবে। ধর্ষণসহ যেসব মামলায় যথাযথ তথ্য-প্রমাণ রয়েছে, সেসব মামলা ৩০ দিনের মধ্যেই শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাটে কোতায়ালী থানা জামায়াতের উদ্যোগে ঢাকা-৬ আসনের নারীদের সঙ্গে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


আব্দুল মান্নান বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন রোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য মোটিভেশনাল প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে নারী ও শিশু নির্যাতন আইন সম্পর্কে সবার জ্ঞান বাড়বে। আইন সম্পর্কে জানলে কেউ অপরাধ করতে সাহস পাবে না। ফলে অপরাধের প্রবণতা কমে যাবে। নারীদের ঘরে বন্দি করে রাখা ইসলামের নীতি নয়, জামায়াতের নীতিও নয়।


এ সময় তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বে নারী-পুরুষ সকলে অংশগ্রহণের সুযোগ পাবে। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এ দেশের নারীদের রক্ত-ঘাম রয়েছে। নারীদের অবদান অনস্বীকার্য। তাই নারী সমাজকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। নারীদের ঘরে আটকে রাখা নয়; বরং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে এবং তাদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com