বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
লালমনিরহাটে আ’ওয়ামী লীগের ৫ নেতাকর্মী  গ্রেফতার

লালমনিরহাটে আ’ওয়ামী লীগের ৫ নেতাকর্মী  গ্রেফতার

‎খাজা রাশেদ,লালমনিরহাট।।লালমনিরহাটে নিষিদ্ধ   আ’ওয়ামী লীগ,যুবলীগ, ছাত্র লীগ ও শ্রমিক লীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বুধবার (১২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।

‎পুলিশ জানায়, আওয়ামী লীগের হাতীবান্ধা উপজেলার শাখার সক্রিয় সদস্য ও ওই উপজেলার পৃর্ব ফকিরপাড়া গ্রামের আঃ জব্বারের ছেলে আবু সাইদ বসুনিয়া (৪৮), কালীগঞ্জ উপজেলা শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক উত্তর ঘনেশ্যাম গ্রামের কপিল উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪৮), সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের এপিএস আদিতমারী উপজেলার বারোঘড়িয়া গ্রামের  আবদার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৭), লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও নামুড়ী হারাটী গ্রামের মৃত্যু আঃ জব্বারের ছেলে মোঃ জাহেদুল ইসলাম (৪৩) ও লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য এবং হরদত্ত গ্রামের মজিদুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম ওরফে সেরা (৪০) কে গ্রেফতার করা হয়েছে।

‎তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধের  আসামি হওয়ায় তাদেরকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

‎গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 



‎লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, অপরাধী যেই হোক না কেনো। তাদেরকে গ্রেফতার পৃর্বক আইনের আওতায় নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com