সাহাজুদ্দিন সরকার, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর ৬ আসন পূর্ণবহালের দাবিতে মহানগরীর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। বুধবার সকাল থেকে টঙ্গী কলেজ গেট এলাকায় শত শত মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় যানজট আন্দোলনরীরা বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে গাজীপুর-৬ আসন বিলুপ্তির প্রক্রিয়া চলছে—এতে তারা নিজেদের রাজনৈতিক অধিকার ও প্রতিনিধিত্ব হারানোর আশঙ্কা করছেন। তারা দ্রুত আসনটি পূর্ণবহালের ঘোষণা দিতে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানান,আন্দোলনের কারণে সকাল থেকে টঙ্গী, গাজীপুর, উত্তরা ও ময়মনসিংহ রোডের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। টঙ্গী পূর্ব থানার (তদন্ত)ওসি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা কাজ করছি। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে যাতে তারা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নিতে।
Leave a Reply