বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
লালমনিরহাট ডিবি পুলিশের অভিযানে আন্ত ব্যাংক হ্যাকার চক্রের ২ সদস্য ফরিদপুরে আটক

লালমনিরহাট ডিবি পুলিশের অভিযানে আন্ত ব্যাংক হ্যাকার চক্রের ২ সদস্য ফরিদপুরে আটক

কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মৃত সোনা উল্লাহ্ ছেলো মোঃ জাবেদ আলীর উক্ত উপজেলার চামটা হাটে সততা ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ব সিন্দুর্ণা ইউসিবি ব্যাংকের লোন একাউন্ট হতে গত ০৭ -০৯-২০২৫ ইং তারিখে দুপুর ০২ ঘটিকায় তার অনুমতি ব্যতিত তার একাউন্ট থেকে ০৫ টি ট্রানজেকশনের মাধ্যমে ১৭.৫৪,০০০ টাকা সিটি ব্যাংকের একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারক চক্রের দুই সদস্য।


উক্ত ঘটনায় ভুক্তভোগী অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে হাতিবান্ধা থানায় ১২-০৯-২০২৫ ইং তারিখে মামলা দায়ের করেন। যা ৪০৬/৪২০ ধারায় পেনাল কোড রুজু করা হয়।

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারণার সাথে জরিত আসামীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ফরিদপুরের ভাঙ্গা থানার জঙ্গালপাশা গ্রাম থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম।

সরাসরি তদন্তে প্রতারক চক্রে জাড়িত গ্রেফতারকৃত আসামীরা হলেন, হাচেন ফারাজির ছেলে মোঃ জোনায়েদ (৪১) ও শাহ মাতাব্বরের ছেলে মোঃ দুখাই মাতব্বর (৪৭) উভয়ের গ্রাম জাঙ্গাল পাসা, থানা – ভাঙ্গা,জেলা ফরিদপুর।গ্রেফতারকৃত আসামীদ্বয় আন্ত জেলা প্রতারক চক্রের অন্যতম সদস্য। তারা দীর্ঘদিন ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারণা করে আসছেন।
গ্রেফতারকৃত আসামীরা উক্ত মামলার ঘটনায় সরাসরি জড়িত বলেও স্বীকার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানান, জেলা পুলিশ সুপার তর্রিকুল ইালাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি (ওসি) সাদ আহম্মেদ বলেন,ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা। এছাড়াও এই ধারণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com