বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
২০২৬ সালে ছুটির ২৮ দিনের মধ্যে ৯ দিনই শুক্র-শনিবার

২০২৬ সালে ছুটির ২৮ দিনের মধ্যে ৯ দিনই শুক্র-শনিবার

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে উপদেষ্টা পরিষদ। তবে আগের বছরের তুলনায় এবার সরকারি ছুটি কিছুটা কমেছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরে মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলিয়ে। ফলে কার্যত মূল ছুটি থাকবে ১৭ দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ আজ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। এতে সাধারণ ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে মোট ২৮ দিন নির্ধারণ করা হয়েছে।


এর আগে গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল। সেই বছর মোট ছুটি ছিল ২৬ দিন—এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিন। তবে এর মধ্যে নয় দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে যাওয়ায় কার্যত ছুটি ছিল ১৭ দিন।

২০২৬ সালের ক্ষেত্রেও একইভাবে ৯ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়ায় প্রকৃত ছুটি থাকবে ১৭ দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com