বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
মাদ্রাসা পরিচালককে যৌন নিপীড়নের অভিযোগে আটক

মাদ্রাসা পরিচালককে যৌন নিপীড়নের অভিযোগে আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাকে আটক করেছে। ‎আটক ব্যক্তির নাম হাফেজ ইমরান সরকার (৩০)। তিনি চুনারুঘাট সদর এলাকার ডি.সি হাইস্কুলের পূর্ব পাশে, পশ্চিম পাকুড়িয়ায় অবস্থিত তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদ্রাসার এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ইমরান সরকারের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ পেলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা তাকে আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।

আটক ইমরান সরকারের বাড়ি মিরাশি ইউনিয়নের কালেঙ্গা হিমালিয়া গুলামবাড়ী গ্রামে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

‎‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কিছু প্রমাণ পাওয়া গেছে। আটক ইমরান সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর থেকে মাদ্রাসায় আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকেরা সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com