বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে নির্ধারিত দামেই কৃষকের হাতে মিলছে ইউরিয়া সার তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড।
রংপুরে ২ শিশুকে হত্যা করে বালুচাপা দেয়ার মামলায় বিএনপির নেতা কারাগারে

রংপুরে ২ শিশুকে হত্যা করে বালুচাপা দেয়ার মামলায় বিএনপির নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রংপুর::রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীর বালুমহালে দুই শিশুকে হত্যা করে লাশ গুমের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় আব্দুর রশিদ নামের এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার আসামিকে রংপুরের আদালতে হাজির করে পুলিশ।

শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আদালত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, গ্রেপ্তার আব্দুর রশিদ উপজেলার আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়ন পরিষদের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে গঙ্গাচড়া উপজেলার ঘাঘট নদীর তীরের বালুমহালে পাথর কুড়াতে যায় শিশু আব্দুর রহমান (৮) ও মারুফ (৬। সেখানে তাদের হত্যা করে বালুর নিচে লাশ গুমের চেষ্টা করা হয়।

দুই শিশু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় আজাহারুল ইসলামের বালু উত্তোলনস্থলের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পরে ৭ আগস্ট নিহত শিশুদের বাবা আব্দুর রশিদ ও জাকেরুল ইসলাম গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি আজাহারুল ইসলামকে গত শুক্রবার র‍্যাব একটি বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com