বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মুক্তিযুদ্ধ ও জুলাইকে একভাবে দেখার সুযোগ নেই : সংসদে ত্রাণমন্ত্রী বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার বিএনপির শোডাউনে ছাত্রলীগের হামলা, ১০ নেতাকর্মী আহত গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি ফেনীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষে যুবক নিহত, আহত- ৩ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

অনলাইন ডেস্ক: নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল।

বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল।

এতে আরও বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হইবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাইবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com