বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
রান্নাঘরে মিললো ৩৫৫ বোতল ফেনসিডিলজাত মাদক, র‍্যাবের অভিযানে গ্রেফতার ৩

রান্নাঘরে মিললো ৩৫৫ বোতল ফেনসিডিলজাত মাদক, র‍্যাবের অভিযানে গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের হাতিবান্ধায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) এর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলজাত মাদক CHOCO জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৩০ অক্টোবর) গভীর রাতে র‍্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের বনচুকি গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় শামীম রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে রান্নাঘর থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৩৫৫ বোতল ফেনসিডিলজাত মাদক CHOCO উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বনচুকি গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মো. রাজিব (২৭), মো. আব্দুর রশিদের ছেলে মো. শামীম রহমান (৪২), মো. শামীম রহমানের স্ত্রী মোছা. বিলকিস বেগম (৪০)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও অনুরূপ মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “র‍্যাব-১৩ সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দকৃত আলামত হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com