বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য
স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থানে

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থানে

জাকির হোসেন,স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচির এক পর্যায়ে পুলিশ অবস্থান নেন।

এ সময় শিক্ষকরা প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন’, ‘সরকার আসে সরকার যায়, ইবতেদায়ী শিক্ষক বিনা বেতনে কেন মারা যায়’, ‘দান অনুদান নয়, সাংবিধানিক অধিকার’, ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই’।

অবস্থানকারীরা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

শিক্ষক নেতারা জানান, দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করছেন। অধিকাংশ প্রতিষ্ঠান থেকে সামান্য সম্মানী পাওয়া যায়, যা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারের অবহেলায় বারবার বঞ্চিত হচ্ছেন।

শিক্ষকরা আরও বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যায়নি। যদি এবারও জাতীয়করণের ঘোষণা না আসে, তারা শান্তিপূর্ণ আন্দোলনের পর অনশন শুরু করবেন।

অবস্থানকারীরা জাতীয়করণের পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার কাঠামো ও প্রশাসনিক স্বীকৃতি দ্রুত নিশ্চিত করার দাবি জানান, যাতে শিক্ষকরা ন্যায্য সুযোগ-সুবিধা পান এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় ঘটানো যায়। তারা জানান, সরকার যদি দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত না নেন, তবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com