বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
মুখে কালো কাপড় বেঁধে আজ মিছিল করবেন শিক্ষকরা

মুখে কালো কাপড় বেঁধে আজ মিছিল করবেন শিক্ষকরা

অনলাইন ডেস্ক: ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা আমরণ অনশন ও বিক্ষোভ সমাবেশ করেন।

সন্ধ্যায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করা হবে। যারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবেন না, তারা প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘অনশনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদি এই অনশন চলাকালীন কোনো প্রাণহানি ঘটে, তার দায়ভার শিক্ষা উপদেষ্টাকেই নিতে হবে।’

অধ্যক্ষ আজীজি বলেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা দেশ থেকে লং মার্চ করে আপনার অফিস তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না। আবরারকে উপদেষ্টা মানি না। যদি আবরার পারে, তাহলে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। আর নয় তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।

এর আগে সোমবার শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘সরকার ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা যথেষ্ট নয়। বিষয়টি সরকারকে বিশেষভাবে বিবেচনা করতে হবে।’

শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নেন।

গত ১২ অক্টোবর থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে মিছিল এবং শাহবাগ মোড় অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com