বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি জামায়াত সংঘর্ষ -আহত ১৫ পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন
বান্ধবীকে বিয়ে করলে জীবনে যেসব ঝুঁকি আসবেই —

বান্ধবীকে বিয়ে করলে জীবনে যেসব ঝুঁকি আসবেই —

ছবি: Ai দিয়ে তৈরি। কারোর বাস্তব জীবনে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অনলাইন ডেস্ক: প্রেম থেকে বিয়ে—শুনতে যেন একেবারে স্বপ্নের গল্প। ভালো লাগা থেকে শুরু, বন্ধুত্ব, তারপর হাত ধরে জীবন চলার সিদ্ধান্ত—সবকিছুই মনে হয় রূপকথার মতো। কিন্তু বাস্তব জীবনের সমীকরণটা এত সহজ নয়। বন্ধু থেকে দম্পতি হয়ে গেলে সম্পর্কের ভিত মজবুত হলেও প্রত্যাশা আর বাস্তবতার ফারাক চোখে পড়তে শুরু করে। একসঙ্গে পথ চলতে গিয়ে দেখা দেয় ছোটখাটো ভুল বোঝাবুঝি, ঝগড়া কিংবা মতের অমিল। বন্ধুত্বের মিষ্টি সম্পর্কটা তখন অনেক সময়ই মানসিক চাপে রূপ নেয়। ফলে আসতে পারে টানাপোড়েন, ভাঙনের ঝুঁকি কিংবা সম্পর্কের তিক্ততা।

তবে এটাও সত্যি, সচেতন থেকে এবং একে অপরকে বোঝার চেষ্টা করলে এসব ঝুঁকি অনেকটাই এড়ানো যায়। বরং বন্ধুত্বের ভিতের ওপর দাঁড়িয়ে গড়ে উঠা দাম্পত্য সম্পর্ক অনেক সময় আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে।

এসব তথ্যের সূত্রে সব গবেষক একই মতের নন। গবেষক জসীম, মৃদুল, মোস্তাফিজুর, মুন,হাবিবুর ও সাজুর যৌথ গবেষণায় উঠে এসেছে ভিন্ন তথ্য। তাদের মতে, বান্ধবীকে বিয়ে করলে বোঝাপড়া আরও গভীর হয়। ঝগড়া হলেও মান ভাঙানোর প্রক্রিয়া সহজ হয়। পাশাপাশি পড়াশোনা বা চাকরির ক্ষেত্রেও একে অপরকে সাপোর্ট করে এগিয়ে নেওয়া সম্ভব হয়। এ ধরনের সম্পর্কে দুজনের মধ্যেই কম্প্রোমাইজের মানসিকতা বেশি থাকে।

পছন্দ-অপছন্দের খেয়াল রাখা:
বন্ধু হলে পরস্পরের পছন্দও মেলে। খাওয়া, ঘোরা এসব নিয়ে সমস্যা হয় না। একে অপরের পছন্দের রান্না করে খাওয়ানোর সুযোগ থাকে। দুজনে মিলে একসঙ্গে বসে পছন্দের সিনেমা দেখার মজাটাই আলাদা। দুজনের পছন্দ একসঙ্গে মিলে গেলে তার অনেক সুবিধাও থাকে।

যৌনতা:
দাম্পত্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যৌনতা। যৌন জীবন সুখের হলে ভালবাসায় গভীরতা বাড়ে। অটুট হয় বিবাহের সম্পর্ক। কিন্তু যিনি খুব ভাল বন্ধু, তিনি যে ভাল যৌনসঙ্গীও, তেমনটা নাও হতে পার। তবে বন্ধুত্বের ভালবাসার টান থাকলে সেই নিয়ে কোনও চিন্তা থাকে না।

ঝগড়া হলে:
এক্ষেত্রে সমস্যাও যেমন আছে তেমন উপকারিতাও আছে। ঝগড়া হল দুদিন কথা বন্ধ। কিন্তু তারপর একে অপরকে আপন করে নিতে খুব একটা সময় লাগে না। সেই সঙ্গে নিজেরা ঠান্ডা মাথায় বসে নিজেদের ভুল শোধরানোর সুযোগ থাকে।

খোলাখুলি কথা বলা যায়:
স্বামী-স্ত্রীর সম্পর্ক সবসময় খোলামেলা হওয়া উচিত। পরস্পরের যাবতীয় সুযোগ সুবিধা খোলামেলা ভাবেই বলা দরকার। কিন্তু দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রে সবসময় তা হয় না। অনেকেই বাধা কাটিয়ে উঠতে পারেন না। কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে সেই সব থাকে না। একে অপরের সবটাই জানেন।

অতীত সম্পর্কে জানা:
বন্ধু হলে তাকে যেমন খুব ভালো করে চেনা থাকে তেমনই তার অতীত সম্পর্কেও জানা যায়। ফলে তার মানসিকতার সঙ্গেও পরিচয় থাকে। অবশ্য মানুষের মন যে কোনও সময় বদলে যেতে পারে। তবুও অচেনা কোনও মানুষকে বিয়ে করার থেকে বন্ধুকে বিয়ে করা ভালো

 

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com