বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী পুঠিয়ায় তদন্তের তোয়াক্কা নেই, লুটের রাজত্ব কায়েম করে বহাল তবিয়তে অভিযুক্ত সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়কার,শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী হাদি হত্যার বিচার দাবিতে বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের সড়ক অবরোধে সেনাবাহিনীর বাঁধা, আহত ২৩ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু নিহত জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান
‎নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনে আসছেন কাল, নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর

‎নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনে আসছেন কাল, নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং চরফ্যাশনের কৃতি সন্তান, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন আগামীকাল বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকায় তিন দিনের সফরে আসছেন।

‎চরফ্যাশন উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, সফরের সময় নুরুল ইসলাম নয়ন স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন, বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপি’র সাবেক সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,
উপজেলা যুবদলের আহ্বায়ক প্রিন্স মহাজন জানান, নুরুল ইসলাম নয়ন ভাই এই সফরের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের উজ্জীবিত করবেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি এলাকার সমস্যা সম্পর্কে খোঁজখবর নেবেন এবং চরফ্যাশন বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।



‎এদিকে, নুরুল ইসলাম নয়নের সফরকে কেন্দ্র করে চরফ্যাশন ও মনপুরা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com