বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস ‎একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন রংপুরের তারাগঞ্জে প্রেম করে বিয়ে, বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী কিশোরী কলেজে হাঁটুপানি, এবার পা তুলে দিলেন অনার্সের ফাইনাল পরীক্ষা
চরফ্যাশনে যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চরফ্যাশনে যৌথ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন মেইন সড়কে নিরাপত্তা ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যৌথ বাহিনীর উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান চালানো হয়েছে।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিআরডিবি মোড়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন নৌবাহিনীর সদস্য ও ট্রাফিক পুলিশ।

‎অভিযানকালে বেলা সাড়ে ১১টার দিকে মো. কামরুল হাসান মুন্না নামে এক যুবক ৭ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেফতার হন। তিনি চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

‎চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে একটি মানিব্যাগ, একটি মোটরসাইকেল এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলা হাজাতে পাঠানো হয়েছে।

‎ওসি আরও বলেন, জনস্বার্থে এমন অভিযান নিয়মিত চালানো হবে। মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি সড়ক পরিবহন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com