বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী কারাগারে চরফ্যাশনে প্রাণিসম্পদ উন্নয়নে এফডিএ’র আঞ্চলিক কারিগরি কর্মশালা শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ‎ তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা তিস্তার পানি বাড়াতে নিম্নাঞ্চল প্লাবিত, ৮ হাজার পরিবার পানিবন্দী তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগ, আট দিনেও মেলেনি খোঁজ; বাবা-মায়ের আহাজারি ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০
চরফ্যাশনে বিধবা আনোয়ারা বেগমকে ঘর করে দিলেন এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া

চরফ্যাশনে বিধবা আনোয়ারা বেগমকে ঘর করে দিলেন এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ গ্রামের ৫৭ বছর বয়সী বিধবা আনোয়ারা বেগমকে নতুন ঘর তৈরি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া।


‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের পাশে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে একটি বসতঘর হস্তান্তর করা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হেলাল উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম স্বামীর মৃত্যুর পর দুই মেয়ে রাজিয়া আক্তার (২৮) ও শারমিন আক্তার (২৬) কে নিয়ে দীর্ঘদিন ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। অবশেষে নতুন ঘর পেয়ে স্বপ্নের ঠিকানা পেলেন এই অসহায় পরিবার।



‎ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে আনোয়ারা বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর মেয়েদের নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত ছিল না। আল্লাহর রহমতে এখন একটি ঘর পেলাম। এই সাহায্যের জন্য আমি তারেক রহমান সাহেব ও সিদ্দিক উল্লাহ মিয়াকে দোয়া করি।



‎স্থানীয় বাসিন্দা আক্তার মাঝি, সোহেল মাঝি জানান, আনোয়ারা বেগমের ঘরে বসবাসের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। নতুন ঘর পেয়ে তিনি ও তার মেয়েরা নিরাপদে থাকতে পারবেন। আমরা আশা করি ভবিষ্যতেও দরিদ্রদের জন্য এ ধরনের কাজ চলতে থাকবে।



‎এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ঘর উপহার দেওয়া হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তারেক রহমানের আদর্শ, আর সেই আদর্শ বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com