বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি
শুটিংসেটে শায়লা সাথীকে জুতা মারলেন আরোহী মিম

শুটিংসেটে শায়লা সাথীকে জুতা মারলেন আরোহী মিম

বিনোদন ডেস্ক: কদিন আগেই আলোচনায় আসেন অভিনেত্রী শায়লা সাথী। ইউটিউব ট্রেন্ডিংয়ে নাটকের মধ্যে শীর্ষে ছিল শায়লা সাথী অভিনীত ‘নিয়তির খেলা’। শীর্ষ ১০-এ আসে আরেক নাটক ‘মাটির মেয়ে’। কিন্তু তাঁর বিরুদ্ধে শোনা যাচ্ছে নানা অভিযোগ।

পার্থিব সজিবের সঙ্গে একটি প্ল্যাটফরমে কাজ শুরু করেছিলেন শায়লা সাথী। সেই একই প্ল্যাটফরমে কাজ করেন অভিনেত্রী আরোহী মিম। শনিবার শুটিং সেটেই অভিনেত্রী শায়লা সাথীকে মেরেছেন আরেক অভিনেত্রী আরোহী মিম। এসময় তিনি নাকি জুতাও মেরেছেন অভিনেত্রীর দিকে।

অভিনেত্রী আরোহী মিম বিষয়টি স্বীকার করে বলেন, ‘এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে। অনেকের রিজিক মেরেছে ও। গত এক দেড় বছরে আমার বিরুদ্ধে এতো বেশি ষড়যন্ত্র করেছে, এতো বেশি পলিটিকস করেছে যে আমার মাথা গরম হয়ে গেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি।

আরোহী মিম বলেন, সে অভিযোগ করেছে কোনো এক শুটিং হাউজের প্রোডাকশনের মাধ্যমে ওকে নাকি মেরে ফেলতে চাইছিলাম। কী ভয়ঙ্কর সে। সে এটা বলে বেড়াচ্ছে। অনেকদিন ধরেই শুনতেছিলাম সে এটা বলে বেড়াচ্ছে যে- আরোহি আমাকে এসব বলেছে। আসলে সে আমাকে পছন্দ করে না, লাস্ট এক দেড় বছর ধরে সে আমার পেছনে লেগে আছে।


সে আমকে জেলাস ফিল করে। কিন্তু আমাকে নিয়ে তার এতো কী প্রবলেম, জানি না। আমার সঙ্গে সে একটা বাজে জিনিস সৃষ্টি করতেছে।’

সমস্ত অভিযোগ মিথ্যা উল্লেখ করে মিম বলেন, আমার বিরুদ্ধে সে কেন এইসব মিথ্যা অভিযোগ দিচ্ছে এই মেয়ে আমি ঠিক বুঝতেছি না। সে আমাকে বলতেছে তুমি এটা করছ, আমি বললাম কোথায় করছি সে বলছে নাইন্টিজের শুটে। আমাদের একটা সিরিজ ছিল নাইন্টিজ নাম। ওখানে নাকি এটা করেছি, আমি তাকে জিজ্ঞেস করলাম, কার মাধ্যমে? সে বললো প্রোডাকশন বয়, আমি বললাম তাহলে প্রোডাকশন বয়কে নিয়ে আসো। খোঁজ নিয়ে দেখলাম সেই প্রোডাকশন বয় নাকি এখন মিডিয়াতে কাজই করে না। তাঁর মানে এটা হলো সে বানিয়ে বানিয়ে বলতেছে। কোনো প্রমাণ নেই। যার কারণে এটা নিয়ে ঝামেলা হয়েছে। এটার কারণে আমি তাঁর গায়ে হাত তুলেছি। আমি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এটা করেছি। দোষ করে ও, আবার স্ট্যাটাস দিয়ে ভিক্টিম সাজে।’

মিম বলেন, ‘বাংলাদেশের দর্শকেরা বোকা আসলে। ও যা বলে তাই বিশ্বাস করে। সবার পেছনে পেছনে লাগে। সে ভদ্র সেযে থাকে, মানুষের সাথে ভদ্রভাবে কথা বলে। কি ডেঞ্জারাস সে। বাইরে সে রূপ দেখায় তা সত্যি নয়, ভেতরে সম্পূর্ণই আলাদা একটা রূপ।’

এদিকে পার্থিব সজিব ও শায়লা সাথীর মধ্যে সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সজিব বিবাহিত ও তার সংসার রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com