বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ
প্রেম করছেন ঝিলিক, নজরের ভয়ে লুকিয়ে রাখছেন প্রেমিককে

প্রেম করছেন ঝিলিক, নজরের ভয়ে লুকিয়ে রাখছেন প্রেমিককে

বিনোদন ডেস্ক: ওপার বাংলার ছোটপর্দার জনপ্রিয় চরিত্র ‘ঝিলিক’ এখন অভিনয় জগৎ থেকে বেশ দূরে। ‘মা’ ধারাবাহিকের তিথি বসু বর্তমানে ব্যস্ত ইউটিউব ভ্লগিংয়ে। কাজের প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গায়।

তবে এবার আলোচনার কেন্দ্রে তার ব্যক্তিগত জীবন। অভিনেত্রী নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। প্রথমবারের মতো প্রেমিকের সঙ্গে আদুরে ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে ছবিতে প্রেমিকের মুখ আড়াল করে দিয়েছেন একটি স্টিকারে। জানিয়েছেন, তিনি নজর লেগে যাওয়ায় খুবই বিশ্বাসী। তাই এখনই সম্পর্কটি পুরোপুরি প্রকাশ্যে আনতে চান না।

তিথি বলেন, “আমি নজর লাগাতে খুব বিশ্বাস করি। তাই এখনই দু’জনের ছবি প্রকাশ করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই হালকা ভাবে শেয়ার করলাম।”

তিনি আরও জানান, ভ্লগিং করতে গিয়েই পরিচয় শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে। একটি সংস্থার হয়ে কাজ করতে গিয়ে তাদের প্রথম দেখা। ধীরে ধীরে সেই পরিচয়ই প্রেমে রূপ নেয়।

শুভজিৎ চক্রবর্তী সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ। আগে চাকরি করলেও বর্তমানে নিজস্ব ব্যবসা শুরু করেছেন। পাশাপাশি তিথির ভ্লগিংয়ে নিয়মিত সাহায্য করেন তিনি। দু’জনের রসায়ন বেশ জমে উঠেছে বলেই জানিয়েছেন অভিনেত্রী।

তবে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি? সে প্রসঙ্গে এখনও মুখ খোলেননি তিথি বসু। আপাতত প্রেম নিয়েই বেশ খুশি ‘ঝিলিক’।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com