বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
ময়মনসিংহে আ.লীগ নেতার চিড়িয়াখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

ময়মনসিংহে আ.লীগ নেতার চিড়িয়াখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক::ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের অভ্যন্তরে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানের নিয়ন্ত্রণে থাকা মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এই যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার, বন বিভাগের লোকজনও এতে অংশ নেন। একইসঙ্গে উচ্ছেদ করা হয় জয়নুল উদ্যান এলাকায় ভ্রাম্যমাণ দোকানপাটও।

তবে অভিযানের শুরুতেই মিনি চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলোকে বন বিভাগের হেফাজতে নিয়ে যাওয়া হয় বলে জানান ময়মনসিংহ রেঞ্জের অফিসার রিদুয়ানুল হক। তিনি বলেন, এই চিড়িয়াখানাটি ছিল অবৈধ। জেলা প্রশাসন এটি উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে চিঠি পাঠায় এখানে থাকা বন্যপ্রাণীগুলো সরিয়ে নিতে। এখানে ৫টি হরিণ, দুটি ময়ুর, একটি গাধা, কিছু ঘুঘু পাখি, দুটি ইমু পাখি পাওয়া গেছে। এই প্রাণীগুলো সরিয়ে নিয়ে গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com