বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
এই গরমে ঘামাচি থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়

এই গরমে ঘামাচি থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক: গরম এলেই দুশ্চিন্তা বাড়ে অনেকের। কারণ গরম এলেই বাড়ে ঘামাচির অত্যাচার। অনেকে বিভিন্ন ধরণের পাউডার ব্যবহার করেও মেলে না প্রতিকার। ঘামাচির কারণে বিব্রত হন অনেকে। কারণ ঘামাচি চুলকানি যেন অসহ্যকর তেমনি আপনার স্বাভাবিক চলাফেরা ব্যহত হয়। আর দৈহিক সৌন্দর্য নষ্ট করে।

গরমে ঘাড়, পিঠ, গলা, হাত, মুখসহ শরীরের নানা স্থানে লাল ছোট ছোট ঘামাচি দেখা দেয়। ঘামাচির কারণে অসহ্য রকম চুলকানিও হয়।

আসুন জেনে নেই ঘামাচি তাড়ানোর ঘরোয়া উপায়-

বরফের সেঁক
ঘামাচি প্রতিরোধে বরফ ভালো কাজ করে। বরফ একটি কাপড়ে পেঁচিয়ে ঘামাচির স্থানে ৫ থেকে ১০ মিনিট সেঁক দিন। এটি ঘামাচি মেরে ফেলে লাল হওয়া কমিয়ে দিয়ে থাকে।

বেসন
বেসন এবং পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ঘামাচির স্থানে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলকানি দূর করে ঘামাচি দূর করে দেবে।

মুলতানি মাটি
পাঁচ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে দুই অথবা তিন টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ঘামাচির স্থানে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নিম
এক মুঠো নিমপাতা গুঁড়ো করে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি ঘামাচির স্থানে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন। এছাড়া এক মুঠো নিমের পাতা দুই কাপ পানিতে ২০ মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে এই পানিতে সুতির কাপড় ভিজিয়ে এটি ঘামাচির স্থানে লাগিয়ে রাখুন। এটি দিনে চার থেকে পাঁচবার করুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com