বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ
তালগাছ কেটে বাবুই পাখি হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

তালগাছ কেটে বাবুই পাখি হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (২৯ জুন) বিকেলে প্রধান অভিযুক্ত মোবারক ফকিরকে পিরোজপুরের নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের জায়গায় থাকা তালগাছ কেটে পরিবেশ ধ্বংস এবং পাখি হত্যার ঘটনায় মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেনের বিরুদ্ধে ফৌজদারি আইনের ৩৭৯ ধারায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা রুজু করা হয়। পাশাপাশি বন বিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে আরেকটি মামলা করা হয়।

ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। মোবারক ফকিরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ জুন) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় বহু বছর ধরে বাবুই পাখির নিরাপদ প্রজননকেন্দ্র হিসেবে পরিচিত একটি তালগাছ কেটে ফেলা হয়। গাছটি কাটার সময় অসংখ্য বাসা মাটিতে পড়ে ডিম ভেঙে যায় এবং ছানাগুলো মারা যায়। গাছটি কাটেন মিজানুর রহমান, সহযোগী ছিলেন ফারুক হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com