বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ।
বাংলাদেশের ক্রিকেটাররা যথেষ্ট সুযোগ-সুবিধা পায় না, আফসোস তাইজুলের

বাংলাদেশের ক্রিকেটাররা যথেষ্ট সুযোগ-সুবিধা পায় না, আফসোস তাইজুলের

অনলাইন ডেস্ক: বড় দলগুলোর থেকে সুযোগ-সুবিধায় অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি শ্রীলঙ্কার থেকেও অনেক দিকে পিছিয়ে আছে তারা। এ নিয়ে কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে তাইজুল ইসলাম কিছুটা আফসোসই করলেন।

তাইজুল বলেন, ‘অবশ্যই একটু আফসোস হয়। আপনারাও দেখছেন এখানকার কীরকম ফ্যাসিলিটিস, এরা কোন ধরনের উইকেটে অনুশীলন করে। আমরাও চাই আমাদেরও এরকম ফ্যাসিলিটিস চাই যেখান থেকে অনেক ক্রিকেটার আসবে এবং প্রতিযোগিতা অনেক বাড়বে।’

নিজে ফাইফার তুললেও দল ভালো জায়গায় নেই। এ ব্যাপারে তাইজুল বলেছেন, ‘ফ্রাস্ট্রেটিং কিনা তা আমি সেভাবে বলতে পারব না। আমার কাছে মনে হয় দেশের বাইরে এসে আমরা ভালো কিছু করলে দল হিসেবে সবারই ভালো লাগে। ক্রিকেটার হিসেবে দল ভালো করলে ভালো লাগাটাই স্বাভাবিক। আমি এটা বলতে পারি যে ভালো কিছু সবাই একসাথে করি তখন বেশি ভালো লাগে আরকি।’

দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতা প্রসঙ্গে তাইজুল বলেন, ‘আমি বোলার হয়ত, নিজেও একজন বোলার কাম ব্যাটার। ম্যাচে আমরা ১১ জনই ব্যাটার। অবশ্যই ব্যাটিং একটু খারাপ হয়েছে। প্রথম ইনিংসে যথেষ্ট ভালো ব্যাটার। প্রত্যেকটা ব্যাটার সেট হয়ে আউট হয়েছে। আমাদের কেউ যদি ২টা সেঞ্চুরি, ২টা ফিফটি করতে পারত আমরা হয়ত আজকে ভালো পজিশনে থাকতে পারতাম।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com