বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার ভারত থেকে এলো ১৬ টন চাল
এই গরমে বিয়ে করে পস্তাচ্ছেন নবদম্পতিরা

এই গরমে বিয়ে করে পস্তাচ্ছেন নবদম্পতিরা

লাইফস্টাইল ডেস্ক:: শহরের উপর দিয়ে বয়ে যাচ্ছে অসহ্য গরম। ৪০ ডিগ্রি ৪১ ডিগ্রি সেলসিয়াসই যেন স্বাভাবিক সেলসিয়াস। গরমে টিকে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে প্রতিটা জনজীবনের। কিন্তু এক গোপন সূত্রের মাধ্যমে জানা গেল, গোপনে গোপনে অনেক পস্তাচ্ছেন সদ্য বিয়ে করা দম্পতিরা।

গত সপ্তাহেই বিয়ে করা আলমগীরকে কল করলে আমাদের বললেন, ‘ভাই বিয়ে তো করেছিলাম বৃষ্টি দেখে। ওই যে ওই সপ্তাহে দুইদিন বৃষ্টি হলো, তখনই ভাবলাম বিয়ে করার তো এটাই মোক্ষম সময়। কিন্তু দিন যে এতো তাড়াতাড়ি বদলাবে কে জানতো বলুন? আপনি তো আমাদের বয়সী! আপনি তো অন্তত বোঝেন বৃষ্টির দিন আর শীতের দিন বিয়ে না করতে পারলে জীবনের কত বড় ক্ষতি হয়ে যায়।’

এদিকে তানভির নামের এক সদ্য বিবাহিত তরুণ আমাদের টুইটারে জানালেন, ‘সারাদিন আকাশের দিকে তাকিয়ে থাকি, কখন একটু মেঘলা হবে। আকাশ মেঘলা হতে দেখলেই যেখানে থাকি না কেন দৌড়ে বাসায় চলে যাই। কিন্তু এট দ্য এন্ড আসলে কিছুই হয় না! কারণ এই গরম কমতেছেই না। আমরা বিবাহিত মানুষরা কি এই গরমে কিছু করতে পারি নাকি! এমনিতেও কিছু করলে ঘেমে একাকার হয়ে যাই!’

টুইটের বেশি ভেতরে ঢুকলে অনেক কিছু বের হয়ে আসবে দেখে আমাদের সাংবাদিক আর ভেতরে ঢুকলেন না। বলা তো যায় না বের হওয়া জিনিস শক্তও হতে পারে।
তথ্য সূত্র:eআরকি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com