বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
২০০’র বেশি যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত, সকলের মৃত্যুর আশঙ্কা

২০০’র বেশি যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত, সকলের মৃত্যুর আশঙ্কা

অনলাইন ডেস্ক:: ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। প্রায় ২০০-রও বেশি যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। বিমান বিধ্বস্তের এই ঘটনায় যাত্রীদের সবার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

একাধিক সূত্রের দাবি, বিমানটি অহমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাচ্ছিল। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিমানটি কোন বিমান সংস্থার তাই নিয়েও বিভ্রান্তি রয়েছে।

আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ।

স্থানীয় সূত্রে খবর, বিমানটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছোতে পারেনি। অনেকেরই আশঙ্কা, লোকালয়ে থাকা অনেকেরই প্রাণহানি হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com