বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই

নিজস্ব প্রতিবেদক::দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যাদের সবাই ঢাকা মহানগর এলাকার বাসিন্দা।

এ নিয়ে চলতি বছর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২২৫ জনে। এদের মধ্যে ৬৭ জন শনাক্ত হয় চলতি মাসে। এ বছর কোভিডে প্রাণ গেছে একজনের।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বলা হয়, বুধবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় ১০৭টি নমুনা পরীক্ষায় ১০টিতে করোনাভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার ৯ দশমিক ৩৫ শতাংশ।

২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর দেশে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৩৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। করোনাভাইরাস পাওয়া যায় ২০ লাখ ৫১ হাজার ৭৬০টি নমুনায়। মৃত্যু হয় প্রায় সাড়ে ২৯ হাজার মানুষের।

কোভিড মহামারী শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭৫৫৯ জনের প্রাণ কাড়ে করোনাভাইরাস। সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয় ২০২১ সালে।

এরপর ২০২২ সালে এক হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২৪ সালে ২২ জন মারা যায় এ ভাইরাসে।

ভারতসহ পাশের কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ‘সাব-ভ্যারিয়েন্টের’ সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

তাতে জরুরি প্রয়োজন ছাড়া ভারত ও ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারিও বাড়াতে বলেছে অধিদপ্তর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com