বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা পঞ্চগড়ে বিদ্যালয়ের দোকানঘর অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন রংপুরে নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার ‎প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত ‎ ঠাকুরগাঁওয় ‎ সীমান্তে শেয়ালের কাম/ড়ে নারীর মৃ’ত্যু,গ্রামজুড়ে আত’ঙ্ক ‎ গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
সম্পর্ক মানেই বড় দায়িত্ব: অভিনেত্রী শুভশ্রী

সম্পর্ক মানেই বড় দায়িত্ব: অভিনেত্রী শুভশ্রী

বিনোদন ডেস্ক:: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে সম্পর্ক মানেই বড় দায়িত্ব। প্রেম যতই রোমান্টিক হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে তার দায়বদ্ধতা বাড়ে বলে মনে করেন তিনি।

ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত নতুন ছবি ‘গৃহপ্রবেশ’–এ অভিনয় করছেন শুভশ্রী। ছবির গল্প, চরিত্র এবং নির্মাণ শৈলী নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, এটি সম্পর্ক এবং অপেক্ষার গল্প-যা আজকের দিনেও সমান প্রাসঙ্গিক।

ট্রেলার দেখে দর্শকের একাংশ ছবিটিকে ঋতুপর্ণ ঘোষের ঘরানার বলেও মনে করছেন।
শুভশ্রী বলেন, ভালোবাসার কোনো প্রজন্ম হয় না।

কেউ ভালোবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে পারেন, আবার সম্পর্ক যদি কাজ না করে, সম্মান বজায় রেখে আলাদা হওয়াও অপরাধ নয়।
দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য সত্ত্বেও প্রতিযোগিতার ভেতর নিজেকে হারিয়ে ফেলার ভয় আছে কি? এমন প্রশ্নে স্পষ্ট জবাব শুভশ্রী বলেন, জীবনে উত্থান-পতন স্বাভাবিক।

আমি বেশি কিছু চাই না। কখনো ক্যারিয়ার নিচে গেছে, আবার ওপরে উঠেছে। তাই এসব নিয়ে বিচলিত হই না।
ঋতুপর্ণ ঘোষ প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী। জানান, ঋতুদা ‘পরাণ যায় জ্বলিয়া রে’ দেখেছিলেন এবং আমার জন্য একটি চরিত্র ভাবছিলেন। কিন্তু কাজটা আর হয়নি। ‘দোসর’ আর ‘উনিশে এপ্রিল’ আমার প্রিয় ছবি। ঋতুপর্ণ ঘোষ এমন অনেক কথা বলতেন, যা আমাদের অজানা, কিন্তু পর্দায় খুব সহজে তুলে ধরতেন।

এদিকে, বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-র মুক্তির ঘোষণায় অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়ালেও এ বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ শুভশ্রী। বলেন, এখনই কিছু বলতে চাই না। প্রচারের সময় অবশ্যই কথা বলব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com