বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সার নিয়ে কারসাজি করলে আইনের হাতে তুলে দিন: প্রতিমন্ত্রী দেবীগঞ্জে সরকারি কর্মচারীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
বাসে অতিরিক্ত ভাড়া, ট্রাকে বাড়ি যাচ্ছেন পোশাক শ্রমিকরা

বাসে অতিরিক্ত ভাড়া, ট্রাকে বাড়ি যাচ্ছেন পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক::ঈদের আনন্দ পরিবার পরিজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার মানুষ। তবে যাত্রীদের অভিযোগ বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতেই বাধ্য হয়ে ট্রাকে করে রওনা হচ্ছে নিম্ন আয়ের মানুষ ও পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এমন চিত্র দেখা যায়।

তবে সরেজমিনে, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, উলাইল, গেন্ডা,সাভার বাজার বাসস্ট্যান্ড ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ, বাইপাইল ও শ্রীপুরসহ একাধিক স্থানে বাসের ভাড়া প্রায় দ্বিগুণ নিতে দেখা গেছে। এ সময় যাত্রীরা অনেকটাই নিরুপায় হয়ে ভাড়া বেশি দিয়েই রওনা হচ্ছে গন্তব্যে। অপরদিকে নিম্ন আয়ের মানুষ ও পোশাক কারখানার শ্রমিকরা বাসের তুলনায় অর্ধেক ভাড়ায় জিবনের ঝুঁকি নিয়ে ফিরতে শুরু করেছে গন্তব্যে।

পাকিজা মোড়ে বাসের জন্য অপেক্ষা করছি ইমদাদুল হক। সে জানান, বাসের ভাড়া অনেক বেশি। এক সঙ্গে কল কারখানা ছুটি হওয়ায় সড়কে মানুষের চাপ বেড়েছে। সেই সুযোগে বাসেও ভাড়া দ্বিগুণ করে ফেলেছে বলে ক্ষোভের কথা জানান।

অপরদিকে, হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ট্রাকের যাত্রী হয়ে রংপুরে উদ্দেশ্যে রওনা হয়েছেন সরিফা বেগম। তিনি জানান, রংপুরে বাসে ভাড়া চায় ১৫শ/১৬শ টাকা। আমি কারখানায় অপারেটর পদে কাজ করি। যে কয় টাকা বেতন বোনাস পাইছি। রংপুরে বাবা-মা আর বোনদের সাথে ঈদ করবো বলে জানান তিনি।

একই ট্রাকের যাত্রী রজব আলী বলেন, আমাদের কষ্ট কেউ দেখে না। বাসে ভাড়া বেশি তাই বৃষ্টি হলেও ট্রাকেই যেতে হবে। বাসে ভাড়া চায় ১৫শ টাকা। আর ৫শ টাকা ভাড়া দিয়ে ট্রাকে যাচ্ছি। আমাদের একভাবে গেলেই হলো। কিন্তু পরিবারের সাথে ঈদ করাটাই আমাদের আনন্দ বলে জানান তিনি।

কালিয়াকৈর টু মিরপুরের বাস রাজধানীর কন্ট্রেক্টার হেমায়েতপুর বাসস্ট্যান্ডে রংপুর রংপুর বলে যাত্রীর জন্য হাকডাক করছিলেন। এসময় ওই বাসের কন্ট্রেক্টার মামুন বলেন, এখন আমাদের রোড়ে যাত্রী কম। তাই আমরা দূরে যাচ্ছি। কিন্তু ভাড়া বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ভাড়া তো একটু বেশি হবেই। এখন রাস্তায় খরচ আগের থেকে বেশি। তাই রংপুরের ভাড়া ১৩শ করে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এমএসএম বাসের চালক আরিফুল বলেন, এখন সড়কে যানজট বেশি। আগের মতো এতো বেশি আপ-ডাউন করা যায় না। তাই পুশিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাদেরও তো ঈদ আছে। পরিবারের সঙ্গে তো আমরা ঈদ করুম তাই বকশিশ নিচ্ছি বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com