বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ধানক্ষেতের আড়ালে ৪ কেজি গাঁজা, ডিবির অভিযানে গ্রেপ্তার ১ School বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী বকশীগঞ্জে ডিবিরি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ বিএসের মাঠে অনুপস্থিতির অভিযোগ, ফসল নিয়ে বিপাকে বোদার কৃষক পরিকল্পিত নগরায়ণ ও নিরাপদ আবাসনের তাগিদ, পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’

শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।।বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকা মোসাঃ সালমা খানমকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া কবরস্থান রোডের বাসিন্দা এবং পাইওনিয়ার ডেন্টাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শ্বাশতি ইসলাম সুষমা।

শ্বাশতির কাছে সালমা খানম শুধু একজন শিক্ষিকা নন, জীবনের নানা বাঁকে পথ দেখানো একজন অভিভাবক। হাইস্কুল জীবনে তাঁর সান্নিধ্যে পাওয়া শিক্ষা এখনো শ্বাশতির জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রেরণা জোগায়।

শ্বাশতি বলেন, সালমা খানমের কাছে শিক্ষা শুধু পাঠ্যবই কিংবা শ্রেণিকক্ষের চার দেয়ালে সীমাবদ্ধ ছিল না। স্কুলের পর প্রাইভেট পড়ার সময়ও তাঁরা দীর্ঘ সময় ম্যামের সান্নিধ্যে কাটিয়েছেন। পড়াশোনার পাশাপাশি মানুষ চেনা, সম্পর্কের মূল্য বোঝা, প্রিয়জনকে সম্মান করা এবং জীবনের প্রতিকূলতায় দৃঢ় থাকার মতো বিষয়ও শিখেছেন তাঁর কাছ থেকে।
শিক্ষিকার সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্কের গভীরতার একটি স্মৃতিও তুলে ধরেন শ্বাশতি। সালমা খানম যখন ডে শিফট থেকে মর্নিং শিফটে বদলি হন, তখন তাঁর কাছাকাছি থাকার জন্য শ্বাশতি ও তাঁর দুই বান্ধবীও শিফট পরিবর্তন করে মর্নিং শিফটে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ম্যামের বাসায় বান্ধবীদের সঙ্গে কাটানো নানা আনন্দের স্মৃতিও এখনো তাঁদের মনে অমলিন।
শিক্ষাজীবনেও অনুপ্রেরণার উদাহরণ

সালমা খানমের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা এসেছে তাঁর নিজের জীবন থেকে। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এড ডিগ্রি অর্জন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.এড পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন সালমা খানম।
শ্বাশতির ভাষ্য, নিজের শিক্ষাজীবনের পাশাপাশি সন্তানকেও উচ্চশিক্ষার পথে এগিয়ে নিয়েছেন তাঁর প্রিয় শিক্ষিকা। সালমা খানমের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে (BSMRAAU) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত অবস্থায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পান এবং বর্তমানে সেখানে অবস্থান করছেন।

শ্বাশতি বলেন, সালমা খানমের জীবন তাঁকে শিখিয়েছে—পরিস্থিতি যত প্রতিকূলই হোক, সত্য ও সততার পথ থেকে সরে যাওয়া যাবে না। জীবনের গতি থামিয়ে না রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।

বর্তমানে পাইওনিয়ার ডেন্টাল কলেজের প্রথম বর্ষে পড়ছেন শ্বাশতি ইসলাম সুষমা। তাঁর ভাষায়, মেডিকেল সেক্টরকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার পেছনেও সালমা খানমের অনুপ্রেরণা ও অবদান রয়েছে।

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকাকে স্মরণ করে শ্বাশতির উপলব্ধি, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; একজন শিক্ষার্থীর চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সালমা খানম তাঁর জীবনে তেমনই একজন শিক্ষক, যাঁর শেখানো অনেক কথা এখনো পথ চলার অনুপ্রেরণা হয়ে আছে।

বিশ্ব শিক্ষক দিবসে সালমা খানমসহ পৃথিবীর সব শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্বাশতি ইসলাম সুষমা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com